কি ঘটছে এখন পৃথিবীর অন্য কোন প্রান্তে ....??? - Better Day

Better Day

Welcome to Better Day. Here we are discussing about Motivation, Science, Technology, News, Health Tips, Bangla Story, Lifestyle and others. আমাদের ওয়েবসাইটের বিষয় হলঃ মোটিভেশন বা অনুপ্রেরণা মূলক পোস্ট, বাংলা গল্প, খবর, খেলাধুলা, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, স্বাস্থ্য, জীবনী এবং অন্যান্য। ধন্যবাদ

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Friday, July 10, 2020

কি ঘটছে এখন পৃথিবীর অন্য কোন প্রান্তে ....???

আমাদের এই পৃথিবী অনেক বড়। এতটাই বড় যে, আমাদের এক জীবনে পৃথিবীর সব জায়গা ঘুরে দেখা সম্ভব নয়। পৃথিবীর অন্য কোন জায়গার কথা তো বাদই দিলাম। অনেক সময় তো এমনও হয় যে, আমরা হয়তো দেয়ালের এই প্রান্ত থেকে অপর প্রান্তের কোন একজন মানুষের খবর টাই জানি না। আমাদের এই পৃথিবী কোন এক প্রান্তে যখন চলে মায়ার খেলা ঠিক তখন অন্য কোন প্রান্তে চলে নির্মম অত্যাচার। যে সময়ে আমরা খুব সুখে সময় কাটায় ঠিক একই সময়ে অন্য কোন মানুষের জীবন বিষে জর্জরিত।

কি ঘটছে এখন পৃথিবীর অপর প্রান্তে by Better Day


আমরা যখন বিকাল বেলা বাড়ির ছাদে দাঁড়িয়ে ফ্যামিলির মানুষগুলোর সাথে খোশ গল্পে মেতে উঠি তখন পৃথিবীর অন্য কোন প্রান্তে ক্ষুধার জ্বালা এতটাই তীব্র হয়ে ওঠে যে, নর্দমার জলও অত্যন্ত অমৃত মনে হয়।
কলেজ বা ভার্সিটি ছুটির পরে যখন মোড়ের দোকানের চায়ের চুমুকের শব্দে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মেতে উঠি তখন বিপরীত পাশের বিল্ডিং এর দেয়াল কোন অবলা নারীর গায়ে বেল্টের বাড়ির শব্দ প্রতিফলিত করে।
মাঝ রাতে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কত শত বেকার ডিপ্রেশনে ভুগে সিগারেটের ধোয়ায় ঠিকই বিশাল রাত পার করে দিচ্ছে।

একদিকে যখন আমরা সুখে কোন নতুন বর্ষ বরণে মেতে উঠি তখন অন্য কোথায় হয়তো বেজে উঠে যুদ্ধের দামামা।
যে সময়ে কোন এক মায়ের কোল জুড়ে আসে নতুন ফুটফুটে এক বাচ্চা, হয়ত ওই একই সময়ে হয়ত পাশের বাডিতেই খালি হয়ে যাচ্ছে কোন মায়ের কোল।
আপনি যে সময় নতুন গাড়ি কিনে আনন্দে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ওই সময়েই কোন না কোন গাড়ি মোকাবেলা করছে কোন এক ভয়ংকার দুর্ঘটনা।
রাতে যখন আপনি বসে ডিনার করছেন বাড়ির সকল সদস্যের সাথে তখন অন্য কোন বাবা তার সন্তানের খাবারের খোজে মরিয়া হয়ে ছুটে বেড়াচ্ছে এখান থেকে ওখানে।

শুধু স্তম্ভিত হই তখন, যখন এই বিশাল পৃথিবীর বিশাল কর্মক্ষেত্রের খুবই সামান্য কিছু কর্মকান্ড নিয়ে ভাবতে ভাবতে অবচেতন মনে কল্পনার বিশাল এক জাল তৈরি হয়।
সত্যি, কত বড় এই পৃথিবী। একই সময়ে এখানে কত শত আজব ঘটনাই না ঘটে....!!!!

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot