জীবনকে নিজের মত করে গড়ে তুলুন - Better Day

Better Day

Welcome to Better Day. Here we are discussing about Motivation, Science, Technology, News, Health Tips, Bangla Story, Lifestyle and others. আমাদের ওয়েবসাইটের বিষয় হলঃ মোটিভেশন বা অনুপ্রেরণা মূলক পোস্ট, বাংলা গল্প, খবর, খেলাধুলা, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, স্বাস্থ্য, জীবনী এবং অন্যান্য। ধন্যবাদ

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Monday, July 6, 2020

জীবনকে নিজের মত করে গড়ে তুলুন

২ মিনিট সময় নিয়ে পোস্টটা পড়তেই পারেন। আপনার সময়টা বিফলে যাবে না।
>>>>>>>>>Better Day<<<<<<<<<
জিপিএ ফাইভ পাননি? পাবলিক ভার্সিটিতে চান্স পাননি? ভালো সাবজেক্টে পড়তে পারেননি?😄😄😄
আমাদের বর্তমান প্রেসিডেন্ট (আব্দুল হামিদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি অথচ আজ তিনি দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। 👨‍✈️👨‍✈️
আপনার সার্টিফিকেটে আজ জিপিএ ফাইভ নেই, তাতে কী? দেখবেন আজ আপনার যেসব বন্ধুরা জিপিএ ফাইভের সার্টিফিকেট নিয়ে ঘুরে, একদিন তাদের সন্তানেরাও জিপিএ ফাইভ পাবে৷ মনে মনে দোয়া করেন যেন তাই হয়। আর তাদের সংবর্ধনা অনুষ্ঠানে যে ইউএনও কিংবা সচিবকে প্রধান অতিথি করা হবে, সেই সচিবটা যেন আপনি হতে পারেন সে টার্গেট নিয়ে আজ থেকে লেগে পড়েন। সেদিন আপনিও বলতে পারবেন- আমি জিপিএ ফাইভ পাইনি, কিন্তু জিপিএ ফাইভ পাওয়া স্টুডেন্টদের সংবর্ধনা অনুষ্ঠানে আমিই প্রধান অতিথি। 🔥🔥তো শুরু হোক।
সবচেয়ে ভালো স্কুল বা কলেজটাতে হয়তো আপনি পড়তে পারেননি, কিন্তু আজ থেকে জেদ নিয়ে নিজেকে তৈরি করে নিন এমনভাবে, যেন যে স্কুলে বা কলেজে আপনি পড়তে পারেননি, সে স্কুল বা কলেজে যেন আপনি পড়াতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot