![]() |
| Hans Sebald Beham, Better Day |
ইউরোপের সবথেকে দামি ছবিগুলোর মধ্যে একটি হল “Hans Sebald Beham” এর অঙ্কন করা এই ছবিটি।
চলুন জেনে নেওয়া যাক ছবিটির পেছনের গল্প। ছবিটি এক বাবার প্রতি তার মেয়ের ভালোবাসার করুন গল্প তুলে ধরেছে। মেয়েটির নাম পেরো ও তার বাবার নাম সিমোন।
রোম সম্যাজ্যে না খেতে দিয়ে মৃত্যু দেওয়া একটি সরকারি রেওয়াজ ছিল। একবার, চিত্রের সেই বাবাটিকে মানে সিমোনকে কোন একটা ভুলের জন্য এই শাস্তির বিধান দেওয়া হয়। অর্থাৎ, যতদিন পর্যন্ত সিমোন মৃত্যু বরণ না করবে তত দিন পর্যন্ত তাকে কিছু খেতে দেওয়া হবে না। অর্থাৎ, না খায়িয়ে তাকে মেরে ফেলা হবে। কিন্তু, বাবাকে তার মেয়ে পেরো অনেক ভালোবাসত। তাই প্রতিদিন সে তার বাবাকে দেখতে যেত। ভিতরে ঢোকার সময় প্রহরীরা পেরোকে তল্লাশী করত, যেন সে তার বাবার জন্য বাইরে থেকে কোন খাবার নিয়ে যেতে না পারে।
কিন্তু পেরো তার বাবার কষ্ট সহ্য করতে না পেরে সে প্রতিদিন জেলের বাইরে থেকে তার বাবাকে নিজের দুগ্ধ পান করাতো। আর এইভাবে কিছু দিন পার হওয়া সত্বেও তার বাবার মৃত্যু হল না। এতে করে প্রহরীদের সন্দেহ বাড়তে থাকে। এবং তারা জোর নজরদারী রাখে। যার ফলে পরের দিন পেরো প্রহরীদের কাছে ধরা পড়ে যায়। এবং, পেরো ও সিমোনের নামে আবারও মামলা হয়। কিন্তু, এইবার ভালোবাসার কাছে হেরে যায় মানবিকতা। আর তাই মেয়ের সাথে বাবাকেও তার পুর্ব পাপকর্ম থেকে মুক্তি দেওয়া হয়।
নারী তুমি মহান। কখনো মমতাময়ী মা, কখনোবা স্নেহময়ী বোন, কখনো কন্যা, কখনো সহধর্মিনী। তুমি সব। তুমি সত্যই বিষ্ময়......!!!
আমাদের সাথে থাকুন,
Better Day


No comments:
Post a Comment