আপনি একটি কাগজকে ৪৩ বার ভাজ করতে পারলে তা দিয়ে চাঁদে পৌঁছাতে পারবেন!!! - Better Day

Better Day

Welcome to Better Day. Here we are discussing about Motivation, Science, Technology, News, Health Tips, Bangla Story, Lifestyle and others. আমাদের ওয়েবসাইটের বিষয় হলঃ মোটিভেশন বা অনুপ্রেরণা মূলক পোস্ট, বাংলা গল্প, খবর, খেলাধুলা, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, স্বাস্থ্য, জীবনী এবং অন্যান্য। ধন্যবাদ

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 23, 2020

আপনি একটি কাগজকে ৪৩ বার ভাজ করতে পারলে তা দিয়ে চাঁদে পৌঁছাতে পারবেন!!!

অবাক হলেও সত্য যে আপনি একটি কাগজকে যদি মাত্র ৪৩ বার ভাজ করতে পারেন তাহলে সেই ভাজ করা কাগজের পুরুত্ব এতটাই হবে যে, আপনি তা দিয়ে চাঁদে পর্যন্ত পৌঁছাতে পারেন....!!!


কাগজ ভাজ করে চাঁদে যাওয়া, Better Day


চমকে উঠলেন নাকি...?
কি ভাবছেন...?
Better Day মিথ্যা বলছে....?
না একদম নয়। Better Day মিথ্যা বলছে না। বরং, Team Better Day ও চমকে গিয়েছিল যখন এই আজব তথ্যটি সম্পর্কে জানতে পারে...!
তো চলুন জেনে নেওয়া যাক এর পিছনের রহস্য।

একটি কাগজের পুরুত্ব আনুমানিকভাবে গড়ে 0.1 মিলিমিটার হয়ে থাকে। যখন এটিকে ভাজ করবেন তখন স্বাভাবিক ভাবেই এর পুরুত্ব দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ, যখন এটিকে প্রথমবার ভাঁজ করবেন তখন পুরুত্ব হবে,
0.1×2=0.2 মিলিমিটার।
এরপর আবার ভাঁজ করলে পুরুত্ব হবে 0.2×2=0.4 মিলিমিটার।
অর্থাৎ প্রতিবার ভাঁজ করলে এর পুরুত্ব দ্বিগুন করে বাড়ছে। সূতরাং গণিতের সুরে বলা যেতে পারে এটি গুণোত্তর ধারা অনুসরণ করছে।



গুনোত্তর ধারার n তম পদের সূত্রটি হলঃ 

arn-1

যেখানে,

a= প্রথম পদ
r= দ্বিতীয় সংখ্যা / প্রথম সংখ্যা
n= পদ সংখ্যা



এবং আরেকটি বিষয় জানা দরকার, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার অর্থাৎ, ৩,৮৪,০০০ km.
3,84,000 km কে মিলিমিটারে প্রকাশ করলে এর মান আসে 3.84× 1011mm


এখন ধরি, চাঁদের এই দুরুত্ব যাবার জন্য কাগজটিকে n সংখ্যক বার ভাজ করা লাগবে। আর তাহলেই আপনি চাঁদে পৌছাবেন। তাহলে সূত্র অনুযায়ীঃ

arn-1= 3.84×1011
বা, 0.1×2n-1= 3.84×1011
বা, 2n-1= 3.84×1012
বা, log22n-1= log2 (3.84×1012)
বা, n-1= 41.8
বা, n= 42.8


এখানে প্রাপ্ত 42.8 যা প্রায় 43 এর সমান।
অর্থাৎ, আপনি কোন একটি কাগজকে ৪৩ বার ভাজ করলে আপনি সেই কাগজটা দিয়ে চাঁদে পৌঁছাতে পারবেন।
আজব না.........!!!!!!



চলুন দেখে নিই, কাগজের ভাজ দিয়ে আর কোথায় কোথায় যাওয়া যায়ঃ

  • ৫১ ভাজে আপনি সূর্যে পৌছাবেন।
  • ৮১ বার ভাজ করলে আপনার কাগজের পুরুত্ব হবে ১,২৭,৭৮৬ আলোকবর্ষ যা প্রায় অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সমান।
  • ৯০ বার ভাজ করলে আপনার কাগজটি ১৩১ মিলিয়ন আলোকবর্ষ পরিমাণ পুরু হয়ে যাবে যা Virgo Supercluster এর চেয়েও বড়।
  • আর ১০৩ তম ভাঁজে আপনি অবলোকনযোগ্য মহাবিশ্ব (Observable Universe) অতিক্রম করে যাবেন।



তাহলে লেগে পড়ুন কাগজ ভাজ করতে, নাকি......!!!!!
তবে হতাশার সাথে জানাচ্ছি যে, আপনি ৪৩ বার কাগজ ভাজ করতে ব্যার্থ হবেন। শুধু ৪৩ বার কেন, বিজ্ঞানীদের মতে সাধারণত ৮ বারের বেশি বার কাগজ ভাজ করা সম্ভব নয়।


জানিয়ে রাখি, Team Better Day একটি কাগজকে ৭ বার ভাজ করতে সক্ষম হয়েছে।
Folding paper photo by Better Day


তবে, এখনো পর্যন্ত ১২ বার ভাজ করার রেকর্ড রয়েছে গিনেজ ওয়ার্ড অফ রেকর্ড বুকে।
২০০২ সালে ব্রিটনি গ্যালিভান নাম্নী এক স্কুল ছাত্রী একটি কাগজকে ১২ বার ভাঁজ করে। যা ৪৩ বার ভাজ করা থেকে অনেক দূরে।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Better Day

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot