আমাদের জীবনে বিভিন্ন ধরনের শাক সবজির গুণাগুণ ও উপকারিতা নিয়ে আজ আলোচনা করব। আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে।
কাঁচা শাক সবজির গুণাগুণ ও উপকারিতা বলে শেষ করা যাবে না। বিভিন্ন ধরনের শাক সবজিতে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছেন যারা শাক সবজির উপকারিতা বা গুণাগুণ সম্পর্কে জানেন না এবং তারা যতটা পারেন শাক সবজি এড়িয়ে চলে পুষ্টিবিদদের মতে, একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক ২ শত গ্রাম শাকসবজি খাওয়া প্রয়োজন। কিন্তু আমরা খাই মাত্র ৬০-৭০ গ্রাম। যার ফলে আমাদের দেশের অধিকাংশ মানুষ বিভিন্ন ধরনের রোগে ভুগে থাকেন। তাই চলুন আজ জেনে নিই শাক সবজির গুণাগুণ নিয়ে।
![]() |
| শাক সবজি খাবার উপকারিতা ও গুণাগুণ, Better Dau |
১. টমেটোঃ
- প্রোস্টেট ক্যান্সারসহ মূত্রথলি, অন্ননালি এবং অগ্নাশয়ের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
- হৃদরোগকে প্রতিহত করে
- টমেটো হজমের জন্য বেশ উপকারী
- এর রস স্কার্ভি রোগ প্রতিরোধ করে দেহ ও দাঁতকে নিরোগ রাখে।
- টমেটো বার্ধক্য রোধে সহায়তা করে দেহকে সজীব রাখে
- মেদ নিয়ন্ত্রণ করে
- দৃষ্টিশক্তি বাড়াতে ভুমিকা রাখে
২. লাউ বা কদুঃ
- লাউ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়
- শরীর ও মস্তিষ্ককে ঠান্ডা রাখে
- Blood Pressure বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
- দেহে জলের ভারসাম্য রক্ষা করে
৩. ফুলকপিঃ
- প্রচুর পরিমাণে ভিটামিন সি (Vitamin-C) রয়েছে।
- ক্যান্সার ও টিউমার জনিত সমস্যার সমাধান পাওয়া যায়
- হৃদস্বাস্থের উন্নতিতে সাহায্য করে
- শরীরকে বিষমুক্ত হতে সাহায্য করে
৪. লাল শাকঃ
- লাল শাক রক্তে হিমোগ্লোবিন বাড়ায়
- রক্তশুন্যতার রোগীদের জন্য খুবই উপকারী
- চুলের গোড়া মজবুত করে
- দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে
৫. পালংশাকঃ
- পালং শাক কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
- স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
- বাতের ব্যাথা, অস্টিওপোরেসিস, মাইগ্রেনের সমস্যা দূর করে।
- নিয়মিত পালং শাক খেলে রক্তে আয়রনের মাত্রা বৃদ্ধি পায়।
৬. বাঁধাকপিঃ
- ডায়াবেটিস বা বহুমুত্রকে নিয়ন্ত্রণ করে
- হাড়ের ব্যাথা দূর করে।
- হজমশক্তি বাড়ায়।
- এতে রয়েছে ভিটামিন এ (Vitamin A) যার অভাবে রাতকানা রোগ হয়।
- নিয়মিত বাধাকপি খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না।
৭. গাজরঃ
- শরীরে শক্তি ও ওজন বাড়াতে সাহায্য করে।
- প্লীহাবৃদ্ধি রোধ এবং আমাশয়ে বেশ কার্যকর।
- রক্ত পরিষ্কার করতে বিশেষ ভুমিকা রাখে।
- মুখ ও শরীরের কালো দাগ দূর করার জন্য গাজর কেটে শুকিয়ে গুঁড়া করে এর সঙ্গে পরিমাণমতো ময়দা ও দুধের সর মিশিয়ে সাবানের মতো ব্যবহার করতে হয়।
৮. কলমি শাকঃ
- হাড় মজবুত করতে সাহায্য করে
- কলমি শাক খেলে রাতকানা রোগ হবার আশঙ্কা থাকে না।
- কোষ্ঠ্যকাঠিন্য দূর করে
- শারীরিক দুর্বলতা কাটিয়ে তুলে শক্তি বাড়ায়
- শিশুরা যেন পর্যাপ্ত বুকের দুধ পেতে পারে এজন্য মায়েদের কলমিশাক খাওয়া বাঞ্ছনীয়
৯. বেগুনঃ
- বেগুন যকৃতের জন্য উপকারী।
- দেহের চর্বি কমাতে সাহায্য করে।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
- কিডনিতে পাথর হলে বেগুন খেলে তা প্রস্রাবের সাথে বের হযে যায়।
- অর্শ রোগে বেগুন উপকারী।
- মেদ কমায, ক্ষুধা বাড়ায়, মেয়েদের মাসিক নিয়ন্ত্রন করে।
১০. মিষ্টিকুমড়াঃ
- মিষ্টিকুমড়ায় ভিটামিন এ (Vitamin A), ভিটামিন সি (Vitamin C), এবং ক্যালসিয়াম আছে।
- হার্টের রোগ ও ডায়বেটিস নিয়ন্ত্রণ করে।
- হজমশক্তি বাড়ায়।
- বয়সের ছাপ কমিয়ে আনে।
১১. করোলাঃ
- করোলা মখের রুচি বাড়ায়।
- বাতের রোগে উপকারী ভুমিকা পালন করে।
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
- কৃমির সমস্যা দূর করে।
১২. কাঁচকলাঃ
- কলার থোড় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
- কাঁচকলা আর থানকুনিপাতা বেটে এক সাথে খেলে আমাশয় সেরে যায়।
- রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
- কলা আলসারের জন্য উপকারী। পাকস্থলীর অম্লতা কমাতে সাহায্য করে।
১৩। ঢেঁড়সঃ
- নিয়মিত ঢেঁড়স খেলে শরীরের হাড় শক্ত হয়।
- দাতের গঠন ঠিক থাকে।
- হজমশক্তি বৃদ্ধি করে।
- কোষ্ঠ্যকাঠিন্য দূর করে।
১৪. শিমঃ
- শিম বলদায়ক, বায়ু ও পিত্তনাশক।
- চুলের স্বাস্থ্য সমস্যায় উল্লেখযোগ্য ভুমিকা পালন করে।
- নিয়মিত শিম খেলে তা ত্বকের আদ্রতা ধরে রাখে।
- কোলেস্টরালের মাত্রা কমায় ও শরর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
১৫. বিটঃ
- যকৃতের কার্যক্ষমতা বাড়ায়।
- রক্তস্বল্পতা দূর করে।
- হার্ট ভালো রাখে।
১৬. পটলঃ
- তাজা পটল হজমশক্তি বাড়ায়।
- হার্টের শক্তি বৃদ্ধি করে।
- শরীর ঠান্ডা রাখে।
- উচ্চ রক্তচাপ (Blood Pressure) ও কোলেস্টরাল কমাতে সাহায্য করে।
- ব্লাড সুগার কমাতেও পটলের ভুমিকা আপরিসীম।
১৭. ডাটাশাকঃ
- প্রচুর পরিমাণে ভিটামিন এ (Vitamin A) রয়েছে।
- ত্বক ও চুলের ক্ষয়রোধ করে।
- রাতকানা রোগ দূর করে।
১৮. শসাঃ
- প্রোটিন পরিপাকে সহয়তা করে।
- উচ্চ রক্তচাপ (Blood Pressure) নিয়ন্ত্রণ করে।
- ত্বক সুস্থ, কোমল ও উজ্জ্বল রাখে।
- পানিশুন্যতা দূর করে।
১৯. কচুশাকঃ
- কচুশাকে প্রচুর পরিমানে আয়রন ও ভিটামিন সি (Vitamin C) রয়েছে।
- উচ্চ রক্তচাপ কমায়।
- ত্বক ও চুল ভালো রাখে।
- হাড় শক্ত করে।
২০. শালগমঃ
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- ত্বককে মসৃণ রাখে
- শারীরিক দুর্বলতা কমিয়ে দেয়।
- শক্তি বৃদ্ধি করে।
সুতরাং, ভালো থাকতে চাইলে আমাদের খাদ্য তালিকায় প্রতিনিয়ত শাক সবজি রাখা উচিত। তাহলে আমরা নানা ধরনের রোগ ব্যাধি থেকে সহজেই আরোগ্য লাভ করতে পারব।
সাথে থাকুন,




No comments:
Post a Comment