হ্যা, সত্যই ষাড় কোন ধরনের রঙ দেখতে পায় না। ষাড় প্রকৃত পক্ষে বর্নান্ধ। অর্থাৎ সে কোন রঙ দেখতে পায় না। তাহলে প্রশ্ন আসতেই পারে যে, ষাড় লাল রঙ দেখলে ক্ষেপে যায় কেন...?
এখানে কিছু বিষয় ঘটে। ষাড় প্রকৃতপক্ষে যে কোন রঙ দেখলেই খেপে যায়। তবে আসল বিষয় টা রং এর খেলাও নয়। ষাড় আলোর ঝলকানি তে খেপে যায়.........!!!
![]() |
| লাল রঙ দেখলে ষাঁড় খেপে যায় কেন |
খেয়াল করে দেখবেন ষাড়ের খেলায় ষাড়ের সামনে একটি কাপড় ধরে এদিকে ওদিকে নাড়ানো হয়। এতে করে কাপরের উজ্জ্বলতা বা নড়াচড়া ষাড়কে খেপিয়ে তোলে। সেটা যেকোন কাপড় দিয়েই করা যায়। অন্য রঙ এর কাপড় দিয়েও এই পরীক্ষা করা হয়েছে। সেক্ষেত্রেও কাপড়ের উজ্জ্বলতা বা নড়াচড়ার জন্য ষাড় খেপে গিয়েছে এবং কাপড়কে লক্ষ্য করে সেইদিকে ক্ষেপে গিয়ে ছুটে গিয়েছে। তবে, লাল রঙ এর উজ্জ্বলতা বেশি হবার জন্য এটার বিচ্ছুরণ ষাড়কে খেপিয়ে তুলতেই পারে। ( আমরা জানি প্রকৃতির ৭ রঙের মধ্যে লাল রঙের wave length বা বিচ্ছুরণ বেশি) তবে পাশাপাশি লাল আর অন্য রঙ এর কাপড় রেখে যদি লাল রঙ স্থির রাখা হয় আর আপর রঙের কাপড় যদি নাড়ানো হয়, তবে ষাঁড় সেই নাড়ানো অন্য রঙের কাপড়ের দিকেই ছুটে যাবে। এবং এর পরীক্ষাতেও সেই বিষয় টা দেখা গেছে।
এমনকি অনেক মানুষকে লাল রঙের কাপড় পড়িয়ে দাড় করিয়ে দিয়ে খেপা ষাড় কে ছেড়ে দেওয়া হলে ষাড়টি মানুষগুলোর মধ্য দিয়ে ছুটে গেছে কিন্তু কাউকে আক্রমন করেনি।
সুতরাং, ষাড় লাল রঙ দেখলে কখনোই ক্ষেপে যায় না।
Better Day

